ইংরেজি উচ্চারণের IPA নিয়ম | Vowel-Consonant Pronunciation Rules | Orthography
ইংরেজি শব্দের সঠিক উচ্চারণের জন্য IPA-এর ২৩টি গুরুত্বপূর্ণ নিয়ম। U, UI, AI, EA, EE, IGH, OE, OA, ER ইত্যাদি লেটার কম্বিনেশনের উচ্চারণ নিয়মসহ বিস্তারিত উদাহরণ। HSC ও SSC শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ Orthography অংশ।
প্রিয় ভিউয়ারস,
আধুনিক এই পৃথিবীতে প্রায় ৭০০ কোটি মানুষ বসবাস করে। প্রত্যেকে নিজের মনের ভাব প্রকাশ করার জন্য নানা রকমের ভাষা ব্যবহার করে থাকেন। আর এই ভাষার ভিন্নতার মধ্যেই সবচেয়ে বহুল ব্যবহৃত মুখের ভাষা হচ্ছে ইংরেজি ভাষা।
ইংরেজি ভাষা শেখা এবং বলার জন্য রয়েছে নির্দিষ্ট কিছু বর্ণ বা শব্দ। কিন্তু ইংরেজি কথা বলতে গেলে আমরা প্রায়ই ভুল উচ্চারণ করে থাকি। আর এই ইংরেজি উচ্চারণ নির্দিষ্ট একটি নিয়ম মেনে চলে — তা হলো IPA (International Phonetic Association)।
IPA এমন একটি সংস্থা, যারা ইংরেজি ভাষায় ব্যবহৃত সমস্ত বর্ণ বা শব্দের উচ্চারণ (Pronunciation) এর নিয়মনীতি প্রকাশ করে থাকে।
তাই আজকের এই ব্লগে আমি ইংরেজি শব্দের উচ্চারণের IPA-এর সমর্থিত কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম শেয়ার করবো। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। চলুন শুরু করি! ✨
জেনে রাখা ভালো
ইংরেজি বর্ণ মোট ২৬টি। এগুলোকে ২ ভাগে ভাগ করা হয়:
- Consonant
- Vowel
Consonant কাকে বলে?
যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হয় না বা উচ্চারণের সময় মুখে বাধা পায়, তাকে Consonant বলে।
ইংরেজিতে Consonant সংখ্যা ২১টি:
B, C, D, F, G, H, J, K, L, M, N, P, Q, R, S, T, V, W, X, Y, Z
Vowel কাকে বলে?
যে বর্ণ একাকী উচ্চারিত হয় বা উচ্চারণের সময় মুখে কোথাও বাধা পায় না, তাকে Vowel বলে।
ইংরেজিতে Vowel সংখ্যা ৫টি:
A, E, I, O, U
IPA-এর দেওয়া ইংরেজি শব্দের উচ্চারণের নিয়মসমূহ
নিয়মঃ ০১
যদি U + Consonant + Vowel এই নিয়মে কোনো Word গঠিত হয়, তাহলে U-এর উচ্চারণ ‘ইউ’ হয়।
উদাহরণ:
- Uniform → U + N + I = ইউনিফর্ম
- University → U + N + I = ইউনিভার্সিটি
বিশেষ ক্ষেত্র:
-
U-এর আগে Consonant + R/L থাকলে U-এর উচ্চারণ “দীর্ঘ ঊ” হয়।
- Fluent → L + U = ফ্লু
-
U + E-এর আগে Consonant + R/L না থাকলে “ইউ” হয়।
- Clue = ক্লু
- Glue = গ্লু
-
U-এর পর দুটি Consonant থাকলে (যাদের আলাদা সিলেবলে উচ্চারণ করতে হয়) এবং পরে E/I/A থাকলেও U-এর উচ্চারণ “আ” হয়।
- Number (Num + ber) = নাম্বার
- Plumber (Plum + ber) = প্লাম্বার
-
O + Consonant + U + Consonant + A/E/I হলে U-এর উচ্চারণ ‘ইউ’ হয়।
- Monument = মনিউম্যান্ট
- Document = ডকিউম্যান্ট
-
Consonant + U + Consonant হলে U-এর উচ্চারণ ‘আ’ হয়।
- Null = নাল
- But = বাট
- Hut = হাট
নিয়মঃ ০২
UI + Consonant এর পর অন্য কোনো Vowel না থাকলে UI-এর উচ্চারণ ‘ই’ হয়।
উদাহরণ:
- Guilty = গিলটি
- Circuit = সার্কিট
বিশেষ ক্ষেত্র:
-
UI + Consonant + I বা Consonant + L/R/UI হলে ‘ইউই’ বা ‘উই’ হয়।
- Perpetuity = প্যারপিচিউইটি
- Intuition = ইন্টিউশন
-
UI + Consonant + A/E/O হলে UI-এর উচ্চারণ (আই - I) হয়।
- Guide = গাইড
সাধারণ উদাহরণ:
Idea = আইডিয়া, Icon = আইকন, Ice = আইস, Idol = আইডল
- Consonant + IA + Consonant হলে IA-এর উচ্চারণ “আইঅ্যা” হয়।
- Diamond = ডাইঅ্যাম্যান্ড
- Dialogue = ডাইঅ্যালগ
নিয়মঃ ০৩
IO এর উচ্চারণ “আইয়” হয়।
উদাহরণ:
- Violet = ভাইয়লেইট
- Biology = বাইয়লজি
নিয়মঃ ০৪
Consonant + AI হলে AI-এর উচ্চারণ ‘এই’ অথবা ‘এয়্যা’ হয়।
উদাহরণ:
- Rail = রেইল
- Jail = জেইল
- Tail = টেইল
- Dairy = ডেয়্যারি
নিয়মঃ ০৫
কোনো Word-এর শেষে IRE থাকলে ‘I’-এর উচ্চারণ ‘আয়্যা’ হয়।
উদাহরণ:
- Desire = ডিজ্যায়্যার
নিয়মঃ ০৬
Word-এর শেষে AI + R এবং শেষ বর্ণ ‘R’ হলে AI-এর উচ্চারণ “এয়্যা” হয়।
উদাহরণ:
- Repair = রিপেয়্যার
- Hair = হেয়্যার
- Chair = চেয়্যার
নিয়মঃ ০৭
‘IGH’ একত্রে থাকলে ‘G’ অনুচ্চারিত থাকে এবং উচ্চারণ ‘আই’ হয়।
উদাহরণ:
- Night = নাইট
- Fight = ফাইট
- Bright = ব্রাইট
- Right = রাইট
বিশেষ ক্ষেত্র: EIGH হলে ‘ঈ’ হয়।
- Height = হাঈট
নিয়মঃ ০৮
‘IGN’ একত্রে থাকলে ‘G’ অনুচ্চারিত থাকে এবং উচ্চারণ ‘আইন’ হয়।
উদাহরণ:
- Design = ডিজাইন
- Sign = সাইন
- Align = অ্যালাইন
বিশেষ ক্ষেত্র: EIGN হলে ‘এইন’ হয়।
- Reign = রেইন
নিয়মঃ ০৯
EA বা EE + R এবং R যদি শেষ বর্ণ হয়, তাহলে উচ্চারণ ‘ঈঅ্যা’ / ‘ইয়্যা’ হয়।
উদাহরণ:
- Gear = গীয়্যার
- Near = নীয়্যার
- Steer = স্টিয়্যার
নিয়মঃ ১০
EI বা IE + Consonant হলে উচ্চারণ ‘ঈ’ হয়।
উদাহরণ:
- Conceive = কনসীভ
- Deceit = ডিসীট
বিশেষ ক্ষেত্র: Word-এর শেষে ‘IE’ হলে ‘আই’ হয়।
- Lie = লাই
- Magpie = ম্যাগপাই
নিয়মঃ ১১
“OE” থাকলে উচ্চারণ “ঈ” হয়।
উদাহরণ:
- Phoenix = ফনীক্স
নিয়মঃ ১২
EA + R + Consonant হলে EA-এর উচ্চারণ ‘অ্যা’ হয়।
উদাহরণ:
- Heart = হার্ট
- Bear = বিয়্যার
বিশেষ ক্ষেত্র:
-
Consonant + R দিয়ে শুরু হয়ে EA + R হলে “এ” হয়।
- Bread = ব্রেড
- Threat = থ্রেট
-
Consonant + EA + Consonant (R ছাড়া) হলে “ঈ” হয়।
- Treat = ট্রীট
- Real = রীয়্যাল
- Read = রীড
-
EE + R বা অন্য Consonant হলে ‘ঈ’ হয়।
- Steel = স্টীল
- Leek = লীক
নিয়মঃ ১৩
E + R এবং পরে Vowel না থাকলে E-এর উচ্চারণ “অ্যা” হয়।
উদাহরণ:
- Cater = কেইট্যার
- Amber = অ্যাম্বার
বিশেষ ক্ষেত্র:
-
E + R + E হলে প্রথম E → ‘ইয়্যা’ / ‘এয়্যা’ এবং দ্বিতীয় E অনুচ্চারিত থাকে।
- Here = হীয়্যার
- There = দেয়্যার
-
E + Consonant + E + Consonant হলে দুটি E-ই “ই” বা “এ” হয়।
- Heretic = হেরেটিক
নিয়মঃ ১৪
OA + Consonant হলে OA-এর উচ্চারণ “ঔ” হয়।
উদাহরণ:
- Load = লৌড
- Loan = লৌন
বিশেষ ক্ষেত্র: OA + R হলে “অ্যা” হয়।
- Board = বোর্ড
নিয়মঃ ১৫
STL একসাথে থাকলে উচ্চারণ “সল” হয় (T অনুচ্চারিত)।
উদাহরণ:
- Bustle = ব্যাসল
নিয়মঃ ১৬
WR থাকলে উচ্চারণ “র” হয় (W অনুচ্চারিত)।
উদাহরণ:
- Write = রাইট
- Wring = রিং
- Wrong = রং
নিয়মঃ ১৭
M + B এবং B-এর পর Vowel না থাকলে B অনুচ্চারিত থাকে।
উদাহরণ:
- Bomb = বম
- Dumb = ডাম
নিয়মঃ ১৮
P + S এবং P-এর আগে Vowel না থাকলে P অনুচ্চারিত থাকে।
উদাহরণ:
- Psychology = সাইকোলজি
নিয়মঃ ১৯
Word-এর শেষে GH থাকলে কখনো “ফ” হয়, কখনো অনুচ্চারিত থাকে।
উদাহরণ:
- Tough = টাফ (উচ্চারিত)
- Thigh = থাই (অনুচ্চারিত)
বিশেষ ক্ষেত্র: GH-এর পর T/N/M থাকলে GH অনুচ্চারিত থাকে।
- Might = মাইট
- Sight = সাইট
নিয়মঃ ২০
TCH পাশাপাশি থাকলে উচ্চারণ “চ” হয়।
উদাহরণ:
- Batch = ব্যাচ
- Catch = ক্যাচ
নিয়মঃ ২১
Word-এর শুরুতে PT থাকলে P অনুচ্চারিত এবং উচ্চারণ ‘ট’ হয়।
উদাহরণ:
- Ptyalin = টাইঅ্যালিন
নিয়মঃ ২২
Word-এর শুরুতে KN বা GN থাকলে K/G অনুচ্চারিত এবং উচ্চারণ “ন” হয়।
উদাহরণ:
- Know = নো
- Knowledge = নলেজ
- Gnarlier = নারলিয়ার
নিয়মঃ ২৩
Word X দিয়ে শুরু হলে X-এর উচ্চারণ “জ” হয়।
উদাহরণ:
- Xerox = জেরক্স
- Xylem = জাইলেম
আশা করি আপনি পুরো পোস্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। এটাই আমার সার্থকতা।
পোস্টে কোনো ভুল দৃষ্টিগোচর হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোস্টটি ভালো লাগলে শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না।
আজ আর নয়। কথা হবে অন্য কোনো দিন, নতুন কোনো ব্লগে।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
আল্লাহ হাফেজ। 🙏
Written by
Notesaid24 Editors
Curated study notes for students across Bangladesh.
Keep reading
Letter (বর্ণ) কী? Alphabet, Vowel, Consonant, Semi-Vowel ও ইংরেজি বর্ণমালার IPA উচ্চারণ | Orthography
ইংরেজি ব্যাকরণের Orthography অংশ: Letter-এর পরিচয়, Capital & Small Letter, Alphabet, Vowel, Consonant, Semi-Vowel সহ ইংরেজি ২৬টি বর্ণের সম্পূর্ণ IPA উচ্চারণ টেবিল। HSC ও SSC শিক্ষার্থীদের জন্য সহজ ও বিস্তারিত গাইড।
Letter (বর্ণ) কী? Capital & Small Letter, Alphabet, Vowel, Consonant ও Semi-Vowel | Orthography
ইংরেজি ব্যাকরণের Orthography অংশ: Letter কী, Capital Letter, Small Letter, Alphabet এর প্রকারভেদ — Vowel, Consonant ও Semi-Vowel সহ বিস্তারিত আলোচনা। HSC ও SSC শিক্ষার্থীদের জন্য সহজ ও সম্পূর্ণ গাইড।