Capital Letter ব্যবহারের নিয়ম | ইংরেজিতে বড় হাতের অক্ষর কখন লিখবেন | Orthography
ইংরেজি ব্যাকরণের Orthography অংশে Capital Letter (বড় হাতের অক্ষর) ব্যবহারের সম্পূর্ণ নিয়ম। Sentence, Proper Noun, Days, Months, Titles, Book Names, Pronoun ‘I’ সহ ১৮+ গুরুত্বপূর্ণ নিয়ম ও উদাহরণ। HSC ও SSC শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গাইড।
Capital Letter (বড় হাতের অক্ষর)
নিচের বাক্যগুলো লক্ষ্য করুন:
- Punctuation is very important in writing.
- Maha is a good student.
- Shanzida lives in Chandpur.
উপরের বাক্যগুলোতে কোন কোন শব্দের প্রথম বর্ণ Capital Letter (বড় হাতের বর্ণ) এবং অন্যান্য শব্দের প্রথম বর্ণ Small Letter (ছোট হাতের বর্ণ) এ লেখা হয়েছে। নিম্নে Capital Letter ব্যবহারের বিস্তারিত নিয়ম দেওয়া হলো।
Capital Letter ব্যবহারের গুরুত্বপূর্ণ নিয়মসমূহ
📌 প্রত্যেক Sentence-এর প্রথম শব্দের প্রথম বর্ণ Capital Letter হয়।
উদাহরণ:
- The sun sets in the west.
- Her name is Maha.
📌 ইংরেজি কবিতার প্রত্যেক লাইনের প্রথম বর্ণ Capital Letter হয়।
উদাহরণ:
- I should like to rise and go.
- Where the golden apples grow.
নোট: কবিতার নামের ক্ষেত্রে Preposition, Conjunction ও Article ছাড়া প্রতিটি শব্দের প্রথম বর্ণ Capital Letter হয়।
📌 সকল Proper Noun এবং Proper Adjective-এর প্রথম বর্ণ Capital Letter হয়।
উদাহরণ:
- Do you know Maha?
- We know Dhaka is the capital of Bangladesh.
📌 Allah বা God-এর পরিবর্তে ব্যবহৃত সকল Noun ও Pronoun-এর প্রথম বর্ণ Capital Letter হয়।
উদাহরণ:
- Pray to Allah and He will help you.
- O God! Save me.
📌 উপাধি ও পদবীর প্রথম বর্ণ Capital Letter হয়।
উদাহরণ:
- Akbar the Great was kind and humane.
- We obey the Prophet.
- You must have heard the name of Muslim, the Charitable.
📌 বার, মাস, ধর্মীয় পর্ব, উৎসব ও ঐতিহাসিক ঘটনার নামের প্রথম বর্ণ Capital Letter হয়।
উদাহরণ:
- He came on Friday last.
- January is the first month of the year.
- The Eid-ul-Fitr is a festival of the Muslims.
- Napoleon was defeated in the Battle of Waterloo.
আরও উদাহরণ: January, Saturday, May Day, New Year’s Day, Pohela Boishakh, Eid Day, Independence Day, Annual Examination ইত্যাদি।
📌 দেশের নাম, অফিসিয়াল পদমর্যাদা ও শিক্ষাগত ডিগ্রির সংক্ষিপ্ত রূপে প্রত্যেক বর্ণ Capital Letter হয়।
উদাহরণ:
- Maha lives in the U.S.A.
- My father is a D.I.G.
- Shanzida is a B.A.
📌 অচেতন পদার্থকে সচেতন রূপে ব্যবহার করলে প্রথম বর্ণ Capital Letter হয়।
উদাহরণ:
- O Death! Where is thy sting?
- O Solitude! Where is the charm?
📌 চিঠি-পত্রের সম্বোধনের প্রথম বর্ণ Capital Letter হয়।
উদাহরণ:
- My dear Father.
- Dear Sir.
- My dear Maha.
📌 পুস্তক, সংবাদপত্র ও পত্রিকার নামের প্রথম বর্ণ Capital Letter হয়।
উদাহরণ:
- Brighter Way to English (পুস্তক)
- The Bangladesh Times (সংবাদপত্র)
- The Holiday (সাপ্তাহিক পত্রিকা)
📌 ব্যক্তি, স্থান, নদী, পর্বত ও সাগরের নামের প্রথম বর্ণ Capital Letter হয়।
উদাহরণ:
- Shanzida (ব্যক্তি), Chandpur (স্থান), The Padma (নদী), The Himalayas (পর্বত), The Pacific Ocean (মহাসাগর)।
📌 ধর্ম, ধর্মগ্রন্থ, জাতি ও সম্প্রদায়ের নামের প্রথম বর্ণ Capital Letter হয়।
উদাহরণ:
- The Quran, The Bible, The Muslims, Islam, Hindu, Garo, The Bangladeshis, The African ইত্যাদি।
📌 Pronoun ‘I’ এবং Interjection-এর প্রথম বর্ণ Capital Letter হয়।
উদাহরণ:
- Tomorrow I may come.
- O! You are too late.
- Oh! You have missed the chance.
- Don’t play game with me, Oh! Fortune.
📌 ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, উপাসনালয়, সমিতি ও দলের নামের প্রথম বর্ণ Capital Letter হয়।
উদাহরণ:
- I read in the Habib Boy’s School.
- He belongs to the Shopno Shiri Organization.
📌 জাহাজ, বিমান, ট্রেন, বিখ্যাত ভবন ও স্থানের নামের প্রথম বর্ণ Capital Letter হয়।
উদাহরণ:
- The Titanic, The Taj Mahal, The Balaka ইত্যাদি।
📌 উদ্ধৃত বাক্যের প্রথম বর্ণ Capital Letter হয়।
উদাহরণ:
- The teacher said, “Honesty is the best policy.”
- Mother said to him, “Don’t run in the sun.”
📌 মাস ও দিনের নামের প্রথম বর্ণ Capital Letter হয়।
উদাহরণ:
- January, February (মাস)
- Saturday, Sunday (দিন)
📌 Proper Noun-এর প্রথম বর্ণ Capital Letter হয়।
উদাহরণ: The Sun, The Moon, Dhaka, Shanzida, Chandpur, Iron ইত্যাদি।
📌 দেশের নামের প্রথম বর্ণ Capital Letter হয়।
উদাহরণ: Bangladesh, India, Pakistan, Iran, Britain ইত্যাদি।
📌 দ্বীপপুঞ্জের নামের প্রথম বর্ণ Capital Letter হয়।
উদাহরণ: The Andamans
আশা করি আপনি পুরো পোস্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। এটাই আমার সার্থকতা।
পোস্টে কোনো ভুল দৃষ্টিগোচর হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোস্টটি ভালো লাগলে শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না।
আজ আর নয়। কথা হবে অন্য কোনো দিন, নতুন কোনো ব্লগে।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
আল্লাহ হাফেজ। 🙏
Written by
Notesaid24 Editors
Curated study notes for students across Bangladesh.
Keep reading
Letter (বর্ণ) কী? Alphabet, Vowel, Consonant, Semi-Vowel ও ইংরেজি বর্ণমালার IPA উচ্চারণ | Orthography
ইংরেজি ব্যাকরণের Orthography অংশ: Letter-এর পরিচয়, Capital & Small Letter, Alphabet, Vowel, Consonant, Semi-Vowel সহ ইংরেজি ২৬টি বর্ণের সম্পূর্ণ IPA উচ্চারণ টেবিল। HSC ও SSC শিক্ষার্থীদের জন্য সহজ ও বিস্তারিত গাইড।
Letter (বর্ণ) কী? Capital & Small Letter, Alphabet, Vowel, Consonant ও Semi-Vowel | Orthography
ইংরেজি ব্যাকরণের Orthography অংশ: Letter কী, Capital Letter, Small Letter, Alphabet এর প্রকারভেদ — Vowel, Consonant ও Semi-Vowel সহ বিস্তারিত আলোচনা। HSC ও SSC শিক্ষার্থীদের জন্য সহজ ও সম্পূর্ণ গাইড।