Clause এর সম্পূর্ণ আলোচনা | Principal, Subordinate & Coordinate Clause
ইংরেজি ব্যাকরণের Clause সম্পর্কে বিস্তারিত আলোচনা। Principal Clause, Subordinate Clause ও Coordinate Clause-এর সংজ্ঞা, প্রকারভেদ, ব্যবহার, গঠন, উদাহরণ এবং গুরুত্বপূর্ণ নিয়ম সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে। SSC, HSC ও ভর্তি পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাইড।
১. Principal / Independent Clause এর বর্ণনা
সংজ্ঞাঃ যে Clause এ একটি Subject, একটি Finite Verb থাকে এবং মূল Sentence থেকে আলাদা করলেও স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারে তাকে Principal / Independent Clause বলে। যেমনঃ
- I know the girl who comes here.
- Shanzida wanted a pen which was costly.
উদাহরণ বিশ্লেষণঃ
উপরের বাক্যগুলো ‘I know the girl’ এবং ‘Shanzida wanted a pen’ এই অংশগুলো Principal Clause। কেননা এই বাক্য গুলো যদি আলাদা করা হয় তাহলে প্রত্যেকে স্বাধীন ও পূর্ণাঙ্গ বাক্য।
২. Subordinate / Dependent Clause এর বর্ণনা
সংজ্ঞাঃ যে Clause এ একটি Subject, একটি Finite Verb থাকে কিন্তু Principal clause এর উপর নির্ভরশীল না হয়ে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না তাকে Subordinate / Dependent Clause বলে। যেমনঃ
- If I can manage money I shall repay the loan
উদাহরণ বিশ্লেষণঃ
বাক্যে If I can manage money – যদি টাকা জোগাড় করতে পারি । কিন্তু এর দ্বারা কোন পরিপূর্ণ অর্থবোধক বাক্য গঠন করতে পারে না। কেননা এখানে ‘যদি টাকা জোগাড় করতে পারি’ তাহলে কি হবে? বা কেন? এমন প্রশ্ন রয়ে যায় এবং তার উত্তর এর মধ্যে নেই।
কিন্তু যখন বলা হবে I shall repay the loan – আমি ঋণ শোধ করবো তাহলেই বাক্যের প্রথম অংশ উত্তর পাওয়া যায় এবং পরিপূর্ণ বাক্য গঠিত হয়।
তাহলে বলা যায়, ‘If I can manage money – যদি টাকা জোগাড় করতে পারি’ এই অংশটুকু নিজের অর্থকে পরিপূর্ণ ভাবে প্রকাশ করতে ‘I shall repay the loan – আমি ঋণ শোধ করবো’ এই Principal Clause এর উপরে নির্ভরশীল হতে হয়। তাই এই নির্ভরশীল Clause টিকে Subordinate / Dependent Clause বলে।
এই উদাহরণে If I can manage money একটি Subordinate Clause.
এমন কিছু উদাহরণ দেখা যাক -
- I do not know when he comes
- The doctor came after the patient had died
- Maha wanted a car which was costly.
এছাড়াও Subordinate Clause কখনো কখনো Subordinating Conjunction ও Relative Pronoun দিয়ে শুরু হয়। আর এই Subordinating Conjunction ও Relative Pronoun গুলো হলো – Before, if, though, since, as, although, as if, as much as, as soon as, so that, who, whom, whose, what, which, how, where, why, when, after, provided that, whether, until, unless and that ইত্যাদি।
আমরা এসকল Subordinating Conjunction ও Relative Pronoun দিয়েও Subordinate Clause সহজে নির্ণয় করতে পারবো। চলুন কয়েকটা উদাহরণ দেখা যাক –
- We have completed before he comes
- I know that he has done it.
- I do not know where he lives.
- Tell me what is your name?
- Wait here until I return.
Subordinate Clause এর প্রকারভেদ
Subordinate Clause তিন প্রকার। যথা –
- Noun Clause
- Adjective Clause
- Adverbial Clause
২.১ Noun Clause এর বর্ণনা
সংজ্ঞাঃ যে Clause কোনো Sentence – এ Noun এর কাজ করে তাকে Noun Clause বলে। যেমন –
He knows that Shanzida is a good girl.
উদাহরণ বিশ্লেষণঃ এখানে,
- He => Subject
- Knows => Verb
- That Shanzida is a good girl => Object
বাক্য কে ‘what’ দ্বারা প্রশ্ন করে আমরা সহজে Noun Clause বের করতে পারি। যেমন উপরের বাক্যে ‘He know’ কে What যুক্ত করে ‘What he knows?’ দ্বারা প্রশ্ন করলে তার উত্তরে পাওয়া যাবে ‘that Shanzida is a good girl’ সুতরাং এই উত্তরটি Knows ক্রিয়াপদের Object এবং এটি একটি Noun Clause.
২.১.১ Noun Clause এর ব্যবহার
অবস্থানভেদে Sentence এর ভিতরে Noun Clause বিভিন্ন ধরনের কাজ করে থাকে। যেমন –
- Verb এর Subject হিসেবে।
- Verb এর Object হিসেবে।
- Subject এর Complement হিসেবে।
- Object এর Complement হিসেবে।
- Adjective এর Complement হিসেবে।
- Preposition এর Object হিসেবে।
- Noun বা ‘It’ Pronoun এর Apposition হিসেবে।
নিম্নে এদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
Verb এর Subject: ‘Noun Clause’ বাক্যের প্রথমে বসে Principal Clause এ ব্যবহৃত Verb এর Subject হিসেবে কাজ করে। যেমনঃ
That he has much money is known to all.
Who says this is a wise man.
Verb এর Object: ‘Noun Clause’ Principal Clause এ ব্যবহৃত Verb এর Object হিসেবে কাজ করে। যেমনঃ
I know that he has done it.
Tell me who supports you most.
Subject এর Complement: ‘Noun Clause’ Principal Clause এ ব্যবহৃত Be verb এর Subject এর Complement হিসেবে কাজ করে। যেমনঃ
This is what I told you earlier.
This is how it happens.
Object এর Complement: বাক্যের অর্থকে স্পষ্ট করার জন্য কখনো কখনো ‘Noun Clause’ Principal Clause এর Object এর Complement হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমনঃ
He explained me why he did so. (এখানে, ‘me’ Object এ ‘why he did so’ complement হিসেবে কাজ করেছে।)
Adjective এর Complement: ‘That’ দ্বারা সূচিত একটি ‘Noun Clause’ Principal Clause এ ব্যবহৃত Adjective এর পরে বসে এবং Adjective এর Complement হিসেবে ব্যবহৃত হয়। যেমনঃ
I am happy that you have passed the exam.
এখানে, ‘happy’ Adjective এ ‘that you have passed the exam’ complement হিসেবে কাজ করেছে।
Preposition এর Object: Principal Clause এর পরে কোনো Preposition ব্যবহার করে এরপর Noun Clause ব্যবহার করা হলে এই Noun Clause টি Preposition এর Object হিসেবে বিবেচিত হয়। যেমনঃ
গঠনপ্রাণালীঃ Principal Clause + Preposition + Noun Clause
উদাহরণঃ He paid attention to what I said.
Noun বা ‘It’ Pronoun এর Apposition: Noun Clause পূর্ববর্তী কোনো Noun কিংবা Pronoun ‘It’ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তখন Clause টিকে ঐ Noun বা Pronoun ‘it’ এর Apposition বলা হয় (Apposition মানে ‘নিকট অবস্থান’) । সাধারণত এই Noun Clasue টি ‘that’ দিয়ে সূচিত হয়। যদি বলা হয় -
The news is not true – সংবাদটি সত্য নয়।
এখানে সংবাদটি কি তা জানা যায়নি। যদিও এই সংবাদটি ছাড়াও বাক্যটি সঠিক, তবুও বাক্যকে আরও তথ্যবহুল করার জন্য আমরা সংবাদটি কি তা বলে দিতে পারি। যেমনঃ
The news that he was ill is not true – সে যে অসুস্থ ছিল এই সংবাদটি সত্য নয়।
তাহলে ‘that he was ill’ এখানে অতিরিক্ত তথ্য প্রদান করেছে। আর এই Noun Clause টি ‘News’ Noun এর Apposition।
২.২ Adjective Clause এর বর্ণনা
সংজ্ঞাঃ যে Clause বাক্যে ব্যবহৃত হয়ে Adjective এর কাজ করে তাকে Adjective Clause বলে। এগুলো বাক্যে ব্যবহৃত হয়ে Noun বা Noun equivalent কে qualify করে। যেমনঃ
The boy who came here is my brother.
এখানে who came here হলো একটি Subordinate Clause এবং পুরো Clause টি ‘Boy’ Noun কে চিহ্নিত করেছে। সুতরাং এটি ‘Boy’ Noun টির Modifier হিসেবে কাজ করেছে তাই এই Clause টি Adjective Clause।
He whom you call uncle has died.
বাক্যটিতে ‘whom you call uncle’ এই Clause টি “He” Pronoun কে Modify করেছে তাই এটি একটি Adjective Clause।
২.৩ Adverbial Clause এর বর্ণনা
সংজ্ঞাঃ যে সব Clause কোনো Verb, Adjective বা অন্য কোনো Adverb কে Qualify করে। How, Where, When, why ইত্যাদি প্রশ্নের উত্তর দেয় এবং শর্ত, তুলনা, ধরন, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাদেরকে Adverbial Clause বলে। যেমনঃ
Ten years have passed since we entered the job.
নিম্নে Adverbial Clause ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
নিয়ম ১: Where, whence, wherever দিয়ে শুরু হলে adverb clause কোন স্থান কে নির্দেশ করে তখন তাকে Adverb clause of Place বলে। যেমনঃ
Go where you want to go.
Go back to whence you came.
নিয়ম ২: Then, while, whenever ইত্যাদি দিয়ে যে সব Adverb clause শুরু হয়, যদি তারা কোন সময় বা মুহুর্তকে নির্দেশ করে তখন তাকে Adverb clause of time বলে। যেমনঃ
She will dance whenever her sister will come.
নিয়ম ৩: Because, as, since ইত্যাদি দিয়ে যে সব Adverb clause শুরু হয়, যদি তা ‘কারণ’ নির্দেশ করে তখন তাকে Adverb clause of reason বলে। যেমনঃ
He could not go to school because he was ill.
নিয়ম ৪: That, so that, in order that, last ইত্যাদি দিয়ে যে সব Adverb clause শুরু হয় যদি তা ‘উদ্দেশ্য’ বুঝায় তখন তাকে Adverb clause of purpose বলে। যেমনঃ
He studied hard so that he might pass in the exam.
নিয়ম ৫: That, so that, such ইত্যাদি দিয়ে যে সব Adverb clause শুরু হয় যদি তা কোন কাজের ‘ফলাফল’ বুঝায় তখন তাকে Adverb clause of result বলে। যেমনঃ
He is so weak that he cannot walk.
নিয়ম ৬: If, unless, incase, whether, on condition that, provided (that), supposing (that) ইত্যাদি দিয়ে যে সব Adverb clause শুরু হয় যদি তা কোন ‘শর্ত’ প্রকাশ করে তখন তাকে Adverb clause of condition বা Conditional Clause বলে। যেমনঃ
If you come, I shall go.
You will fail unless you study.
নিয়ম ৭: Though, although, even, if ইত্যাদি দ্বারা যে সব Clause শুরু হয় তাদেরকে Adverbial clause of concession বলে। যেমনঃ
Though he is poor he is honest.
নিয়ম ৮: As……as, then, the same….as, such….as, so….as ইত্যাদি দিয়ে কোন Clause শুরু হয় যদি তা ‘তুলনা’ প্রকাশ করে তখন তাকে Adverb clause of comparison বলে। যেমনঃ
Akbar was as strong as a lion.
Co-ordinate / Equal Clause এর বর্ণনা
সংজ্ঞাঃ যখন দুই বা ততোধিক একই জাতীয় Clause কোনো Coordinating conjunction দ্বারা যুক্ত হয় তাকে Co-ordinate Clause বলে। যেমনঃ
- Maha went to the shop and bought a pencil.
- He came and he saw every thing.
- It is a small car yet it is spacious.
নোটঃ
-
এখানে “একই জাতীয়” বলতে একই বাক্যে প্রথমটি যদি Principal Clause হয় তাহলে দ্বিতীয়টিও Principal Clause হবে। একইভাবে বাক্যে প্রথমটি যদি Subordinate Clause হয় তাহলে দ্বিতীয়টিও Subordinate Clause হবে। আর এই দুই Clause একটি Coordinating conjunction দ্বারা যুক্ত হলে এদেরকে Co-ordinate clause বলে।
-
Coordinating conjunction গুলো হলো “and, or, but, yet, otherwise, both…..and, not only…..but also, either …… or, neither….nor
Written by
Notesaid24 Editors
Notesaid24 Editors is a dedicated educational editorial team focused on creating high-quality study materials, grammar guides, academic notes, and learning resources for students across Bangladesh.
Keep reading
Case এর সম্পূর্ণ আলোচনা | Nominative, Objective, Possessive & Vocative Case
ইংরেজি ব্যাকরণের Case সম্পর্কে বিস্তারিত আলোচনা। Nominative Case, Objective Case, Possessive Case এবং Vocative Case-এর সংজ্ঞা, প্রকারভেদ, ব্যবহার, উদাহরণ ও গুরুত্বপূর্ণ নিয়ম সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে। SSC, HSC ও ভর্তি পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাইড।
Person এর সম্পূর্ণ আলোচনা | First, Second & Third Person
ইংরেজি ব্যাকরণের Person সম্পর্কে বিস্তারিত আলোচনা। First Person, Second Person এবং Third Person-এর সংজ্ঞা, প্রকারভেদ, ব্যবহার, উদাহরণ ও গুরুত্বপূর্ণ নিয়ম সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে। SSC, HSC ও ভর্তি পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাইড।