Letter (বর্ণ) কী? Capital & Small Letter, Alphabet, Vowel, Consonant ও Semi-Vowel | Orthography
ইংরেজি ব্যাকরণের Orthography অংশ: Letter কী, Capital Letter, Small Letter, Alphabet এর প্রকারভেদ — Vowel, Consonant ও Semi-Vowel সহ বিস্তারিত আলোচনা। HSC ও SSC শিক্ষার্থীদের জন্য সহজ ও সম্পূর্ণ গাইড।
Letter (বর্ণ) কী?
Letter হলো যেকোনো ভাষার ক্ষুদ্রতম অংশ। আমরা কথা বলার সময় যেসব Sound বা ধ্বনি ব্যবহার করি, সেই ধ্বনিগুলোকে লিখে প্রকাশ করতে গেলে কিছু চিহ্নের প্রয়োজন হয়। এই সংকেত বা চিহ্নগুলোকেই Letter বলে।
উদাহরণ:
যদি “A” মুখে বলি, তাহলে A হলো Sound। আর যদি A লিখে প্রকাশ করি, তাহলে A হলো সেই Sound-এর লেখ্য রূপ — যাকে আমরা Letter বলি।
Letter (বর্ণ) কাকে বলে?
ভাষা লিখে প্রকাশ করার জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, সেগুলোকে Letter বলে।
যেমন: A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M ইত্যাদি।
আকৃতিগত দিক থেকে Letter-এর প্রকারভেদ
Letter আকৃতির দিক থেকে দুই প্রকার:
- Capital Letter বা বড় হাতের অক্ষর
- Small Letter বা ছোট হাতের অক্ষর
👉 Capital Letter বা বড় হাতের অক্ষর কাকে বলে?
বড় হাতের অক্ষরের লিখিত রূপকে Capital Letter বলে।
উদাহরণ:
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
👉 Small Letter বা ছোট হাতের অক্ষর কাকে বলে?
ছোট হাতের অক্ষরের লিখিত রূপকে Small Letter বলে।
উদাহরণ:
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z
Alphabet (বর্ণমালা)
Alphabet অর্থ বর্ণমালা। গ্রিক বর্ণমালার প্রথম বর্ণ Alpha এবং দ্বিতীয় বর্ণ Beta থেকে এই নামকরণ হয়েছে।
Alphabet কাকে বলে?
ইংরেজি ভাষায় A থেকে Z পর্যন্ত মোট ২৬টি Letter আছে। এই ২৬টি Letter-কে একত্রে Alphabet বলে।
Alphabet-এর প্রকারভেদ
Alphabet মূলত ২ প্রকার:
- Vowel (স্বরবর্ণ)
- Consonant (ব্যঞ্জনবর্ণ)
👉 Vowel (স্বরবর্ণ) কাকে বলে?
ইংরেজি বর্ণমালায় যেসব বর্ণ অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়াই নিজে নিজে উচ্চারিত হতে পারে, তাদেরকে Vowel বলে।
ইংরেজিতে Vowel সংখ্যা ৫টি: A, E, I, O, U
👉 Consonant (ব্যঞ্জনবর্ণ) কাকে বলে?
ইংরেজি বর্ণমালায় যেসব বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাদেরকে Consonant বলে।
ইংরেজিতে Consonant সংখ্যা ২১টি:
B, C, D, F, G, H, J, K, L, M, N, P, Q, R, S, T, V, W, X, Y, Z
👉 Semi-Vowel (অর্ধ-স্বরবর্ণ) কাকে বলে?
ইংরেজি বর্ণমালায় এমন দুটি বর্ণ আছে যারা কখনো Vowel এর মতো, আবার কখনো Consonant এর মতো কাজ করে। এদেরকে Semi-Vowel বলে।
বর্ণ দুটি হলো: W ও Y
নোট:
- W এবং Y যখন কোনো শব্দের শুরুতে বসে তখন তাদেরকে Consonant বলা হয়।
- যখন শব্দের মাঝে বা শেষে বসে তখন Vowel এর মতো কাজ করে।
এই দুই কারণে এদেরকে Semi-Vowel (অর্ধস্বর) বলা হয়।
আশা করি আপনি পুরো পোস্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। এটাই আমার সার্থকতা।
পোস্টে কোনো ভুল দৃষ্টিগোচর হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোস্টটি ভালো লাগলে শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না।
আজ আর নয়। কথা হবে অন্য কোনো দিন, নতুন কোনো ব্লগে।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
আল্লাহ হাফেজ। 🙏
Written by
Notesaid24 Editors
Curated study notes for students across Bangladesh.
Keep reading
Letter (বর্ণ) কী? Alphabet, Vowel, Consonant, Semi-Vowel ও ইংরেজি বর্ণমালার IPA উচ্চারণ | Orthography
ইংরেজি ব্যাকরণের Orthography অংশ: Letter-এর পরিচয়, Capital & Small Letter, Alphabet, Vowel, Consonant, Semi-Vowel সহ ইংরেজি ২৬টি বর্ণের সম্পূর্ণ IPA উচ্চারণ টেবিল। HSC ও SSC শিক্ষার্থীদের জন্য সহজ ও বিস্তারিত গাইড।
ইংরেজি উচ্চারণের IPA নিয়ম | Vowel-Consonant Pronunciation Rules | Orthography
ইংরেজি শব্দের সঠিক উচ্চারণের জন্য IPA-এর ২৩টি গুরুত্বপূর্ণ নিয়ম। U, UI, AI, EA, EE, IGH, OE, OA, ER ইত্যাদি লেটার কম্বিনেশনের উচ্চারণ নিয়মসহ বিস্তারিত উদাহরণ। HSC ও SSC শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ Orthography অংশ।